ভিডিও ডাউনলোড হচ্ছে না
আটকে যাওয়ার কারণগুলো গুটিকয়েক, আর বার্তাটা দেখলেই কোনটা তা বোঝা যায়। নিচে প্রতিটির মানে আর কী করা যায়।
এই সাইট ব্যবহার করে আপনি নিশ্চিত করছেন যে, যে ফাইলটি চাইছেন সেটি ডাউনলোড করার অধিকার আপনার আছে।
ভিডিও ডাউনলোড কিভাবে করে
- 1
বার্তাটা পড়ুন
কোন কারণে আটকেছে, সেটা নাম ধরেই বলা হয় — আন্দাজ করতে হয় না।
- 2
লিংকটা দেখে নিন
প্রোফাইল বা চ্যানেলের লিংক হলে আগে ভিডিওটা খুলে কপি করুন।
- 3
একটু পরে আবার
সাইট ফিরিয়ে দিলে কিছুক্ষণ পরেই সেটা ঠিক হয়ে যায়।
লিংকটাই ঠিক নয়
সবচেয়ে সাধারণ কারণ, আর সবচেয়ে সহজে সারানো যায়।
- প্রোফাইল, চ্যানেল বা হোম ফিডের ঠিকানা দিয়েছেন — ওটা কোনো একটা ভিডিওর ঠিকানা নয়। আগে ভিডিওটা খুলুন।
- fb.watch লিংক পুরোটা খোলেনি — একবার ব্রাউজারে খুলুন, তারপর যে facebook.com ঠিকানায় পৌঁছায় সেটি কপি করুন।
- সাইটটা তালিকায় নেই। 29টি সাইট পড়া যায়, আর বাইরের কোনো ঠিকানা দিলে সেটাই বলা হয়।
- লিংকের সঙ্গে বাড়তি লেখা কপি হয়ে গেছে। শুধু ঠিকানাটা রাখুন।
ভিডিওটা আমাদের নাগালের বাইরে
এগুলো আপনার দিকের কোনো সমস্যা নয়, আর নতুন করে চেষ্টা করলেও বদলাবে না।
- প্রাইভেট ভিডিও, ক্লোজড গ্রুপের পোস্ট, বা স্টোরি — পড়তে অ্যাকাউন্ট লাগে, আর এই পেজ কোনো অ্যাকাউন্টে সাইন-ইন করে না।
- বয়সের বাধা দেওয়া ভিডিও — একই কারণে।
- শুধু চ্যানেল মেম্বারদের জন্য রাখা ভিডিও।
- সরিয়ে ফেলা বা আপনার দেশে না দেখানো ভিডিও।
- চলতে থাকা লাইভ স্ট্রিম — শেষ হওয়ার আগে সেটা সেভ করা যায় না।
সীমা, আর সাময়িক সমস্যা
ভিডিওর সীমা 90 মিনিট, আর WAV চাইলে 15 মিনিট। লম্বা নাটক বা পুরো ম্যাচের ভিডিও এই সীমা ছাড়িয়ে যায়, আর তখন সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়।
সাইটটা যদি অনুরোধ ফিরিয়ে দেয় বা যাচাই চায়, সেটা সাময়িক — কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। আর আপনার নিজের কয়েকটা ফাইল যদি আগে থেকেই তৈরি হতে থাকে, তাহলে সেগুলো শেষ হওয়া পর্যন্ত নতুনটা অপেক্ষা করবে।
পুরো সার্ভিসেই সমস্যা হচ্ছে কি না, সেটা অবস্থার পেজে দেখা যায়।
যে অ্যাপগুলোর কথা একসঙ্গে খোঁজা হয়
imo, WhatsApp আর Messenger-এ ভিডিও না নামার কারণ আলাদা, আর সেটা এই পেজের নাগালের বাইরে: ওগুলোর ভিডিও অ্যাপের নিজের ভেতরে থাকে, কোনো খোলা ওয়েব ঠিকানায় নয়। তাই পেস্ট করার মতো লিংকই তৈরি হয় না।
ওই ক্ষেত্রে সমস্যাটা সাধারণত ফোনের দিকে — স্টোরেজ ভরা, অ্যাপকে স্টোরেজের অনুমতি দেওয়া নেই, বা ইন্টারনেট দুর্বল। অ্যাপের সেটিংস থেকেই সেটা সারাতে হয়।
যেসব প্রশ্ন বেশি আসে
বার বার চেষ্টা করলে হবে?
সাইট ফিরিয়ে দিলে বা যাচাই চাইলে হবে, একটু পরে। প্রাইভেট ভিডিও বা বয়সের বাধার ক্ষেত্রে হবে না — ওগুলোতে অ্যাকাউন্ট লাগে।
একটা সাইট কাজ করছে না, বাকিগুলো করছে?
তাহলে ব্যাপারটা ওই সাইটের দিকে। প্রতিটি সাইটের নিজের পেজে লেখা আছে সেখান থেকে কী পাওয়া যায় আর কী যায় না।
লম্বা ভিডিও নেওয়ার কোনো উপায়?
না। সীমা 90 মিনিট, আর এর বেশি হলে অর্ধেক ফাইল দেওয়ার চেয়ে না বলাটাই ভালো।
ফাইলটা নেমেছে কিন্তু চলছে না?
ফাইলটা পুরো নেমেছে কি না দেখুন — কানেকশন মাঝপথে কাটলে ফাইল অর্ধেক থাকে। আবার নামালেই সেটা ঠিক হয়ে যায়।
imo-র ভিডিও এখানে নেওয়া যায়?
না। imo-র ভিডিওর কোনো খোলা ওয়েব ঠিকানা নেই, তাই পেস্ট করার মতো লিংকও নেই।